
নারায়ণগঞ্জ প্রতিনিধি: katha24.com
সরকারি নির্দেশনার আলোকে গণভোট ২০২৪ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের অফিস প্রাঙ্গণে সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।
ব্যানারটিতে আসন্ন গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং সম্ভাব্য রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ব্যানারে আরও বলা হয়েছে,
সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন নিরপেক্ষভাবে কাজ করবে,
সংবিধান সংশোধনে এককভাবে কোনো দল সিদ্ধান্ত নিতে পারবে না,
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে,
মৌলিক অধিকার সংরক্ষণ ও বিচারব্যবস্থার স্বাধীনতা বজায় থাকবে,
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
“হ্যাঁ” ও “না” ভোটের মাধ্যমে নাগরিকদের সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়ে ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরগুলোতে এ ধরনের ব্যানার স্থাপনের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেওয়া।
উল্লেখ্য, গণভোট বিষয়ক আরও বিস্তারিত তথ্য জানতে www.gonovote.gov.bd এবং www.gonovote.bd ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।